৯ জন শয়তানের নাম ও কাজ

৯ জন শয়তানের নাম ও কাজ ak mahi ab মুহাম্মাদ আবদুল কাদির মাহী


৯ জন শয়তানের নাম ও কাজ

হযরত আল্লামা ইবনে হাজর আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আমীরুল মু’মিনীন সায়্যিদুনা উমর ফারুক রদ্বিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, শয়তানের নয় জন সন্তান। 

যেমনঃ (১) যালীতূন (২) ওয়াসীন (৩) লাকূস (৪) আ’ওয়ান (৫) হাফ্ফাফ (৬) মুররাহ্ (৭) মুসাব্বিত (৮) দাসীম ও (৯) ওয়ালহান। 

যালীতূনঃ বাজারগুলোতে নিয়োজিত আর সেখানে নিজের পতাকা গেঁড়ে থাকে। 

ওয়াসীনঃ মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। 

লাকূসঃ আগুন পূজারীদের সাথে থাকে। 

আ’ওয়ানঃ শাসকদের সাথে থাকে। 

হাফ্ফাফঃ মদ্যপায়ীদের সাথে থাকে। 

মুররাহ্ঃ গান-বাজনাকারীদের সাথে থাকে। 

মুসাব্বিতঃ বাজে কথা-বার্তা সর্বত্র পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত। সে মানুষের মুখে বাজে কথা-বার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে লোকেরা উদাসীন হয়ে থাকে। 

দাসিমঃ ঘর সমূহে নিয়োজিত রয়েছে। যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও 'বিছমিল্লাহ' না পড়ে পা ভিতরে রাখে, তাহলে সে এসব ঘরের বাসিন্দাদের পরস্পরের মধ্যে ঝগড়া বাধিয়ে দেয়। এমনকি তালাক বা খোলা, (স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া) বা মারা-মারির পর্যায়ে পৌঁছিয়ে দেয়। 

ওয়ালহানঃ ওযূ, নামায ও অন্যান্য ইবাদতের মধ্যে কুমন্ত্রণা দেয়ার জন্য নিয়োজিত রয়েছে। (আল মুনাব্বিাহাতি লিল আসকালানী, পৃষ্ঠা-৯১,বিসমিল্লাহর ফযীলত,পৃষ্ঠা - ৩৪,৩৫)।


No comments

Powered by Blogger.