খাবারে বরকত হয়ে গেলো

 

খাবারে বরকত হয়ে গেলো

মাকতাবাতুল মদীনার কিতাব "ফয়যানে সিদ্দিকে আকবর" এর ৫৩৫ পৃষ্ঠায় রয়েছে: হযরত সায়্যিদুনা আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক رَضِيَ اللهُ عَنْهُ এর বর্ণনা হলো যে, একবার হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিক رَضِى الله عنه প্রিয় নবী صلى الله عليْهِ وَآلِهِ وَسَلَّم এর দরবারের তিনজন মেহমানকে নিজের ঘরে নিয়ে এলেন এবং নিজে রাসূল আকরাম صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم এর পবিত্র খেদমতে উপস্থিত হয়ে গেলেন। অনেক্ষণ পর্যন্ত (দ্বীনি বিষয়ে) কথাবার্তায় লিপ্ত ছিলেন, এমনকি রাতের খাবার তিনি رَضِيَ اللهُ عَنْهُ প্রিয় নবী صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم এর সাথেই খেয়ে নিলেন এবং অনেক রাত অতিবাহিত হওয়ার পর নিজের ঘরে তাশরীফ নিয়ে আসলেন। তাঁর স্ত্রী আরয করলেন: নিজের ঘরে মেহমান এনে আপনি কোথায় উদাও হয়ে গেলেন? হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিকرضي الله عل বললেন: এখনো কি তুমি মেহমানকে খাবার দাওনি?
আরয করলেন: আমি খাবার দিয়েছিলাম কিন্তু তিনি বাড়ির কর্তার অনুপস্থিতিতে খাবার খেতে অস্বীকৃতি জানিয়ে দিলেন। একথা শুনে তিনিرضی الله عل তাঁর শাহযাদা হযরত সায়্যিদুনা আব্দুর রহমান رضى الله عنه এর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন, অতঃপর তিনি رَضِيَ اللهُ عَنْهُ মেহমানের সাথে খেতে বসে গেলেন এবং সকল মেহমান পেট ভরে খেলো। মেহমানের বর্ণনা হলো যে, যখন আমরা খাবারের পাত্র থেকে গ্রাস উঠাতাম, তখন যতগুলো খাবার হাতে আসতো, তার চাইতেও বেশি খাবার পাত্রের নিচ থেকে এসে পাত্র ভরে যেতো এবং যখন আমরা খাবার খাওয়া শেষ করলাম তখন খাবার কমার পরিবর্তে পাত্রে পূর্বের চেয়ে বেশি হয়ে গেলো। হযরত সায়্যিদুনা সিদ্দিকে আকবর رضى الله عنه আশ্চার্য হয়ে তাঁর স্ত্রীকে বললেন: কি ব্যাপার! পাত্রে খাবার পূর্বের চেয়ে কিছুটা বেশি মনে হচ্ছে? তিনি শপথ করে আরয করলেন: আসলেই তো এই খাবার তিনগুণ বেড়ে গেছে। অতঃপর তিনি رضي الله عنه সেই খাবার নিয়ে প্রিয় নবী صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم এর দরবারে গেলেন। যখন সকাল হলো তখন হঠাৎ মেহমানের একটি কাফেলা প্রিয় নবী صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো, যার মধ্যে ১২টি গোত্রের ১২জন সর্দার ছিলো এবং প্রত্যেক সর্দারের সাথে আরো আরোহীও ছিলো। তারা সবাই এই খাবারই খেলো এবং কাফেলার সর্দার এবং সকল মেহমান সেই খাবার পেট ভরে খেলো, কিন্তু তবুও সেই পাত্রে খাবার শেষ হয়নি।

(বুখারী, কিতাবুল মানাকিব, ২/৪৯৫, হাদীস নং-৩৫৮১। হুজ্জাতিল্লাহি আলাল আলামিন, ৬১১ পৃষ্ঠা,ইসলামী বয়ান সমগ্র ২খন্ড,পৃ: ১৮৮-১৮৯)।

No comments

Powered by Blogger.