পবিত্র শবে বরাতের আমল
পবিত্র শবে বরাতের আমল
ফজিলত: পাঠকারীকে আল্লাহ ৪০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন।
*** শবে বরাতের সকল নামায নফল। তাই সব নামাযেই নফলের নিয়ত করবেন।।
নিয়ত : নাওয়াইতুআন উছল্লিয়া লিল্লাহি তা'আলা রক'আতাই ছলাতিল নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লহু আকবার।
*** সাধারণের জন্য সবচেয়ে সহজ নিয়ম হলো: দুই রাকাতের নিয়ত করে নফল নামাজ আদায় করা।
- প্রতি রাকাতে আলহামদুর পর তিন বার সূরা ইখলাছ অর্থাৎ কুলহুওল্লাহ সূরা পাঠ করবেন। (ইশার নামাজ আদায়ের পর এই নিয়মে সারা রাত)।
*** মাগরিবের নামাযের পর ইবাদতের নিয়তে গোসল করতে হবে।
ফজিলত: প্রতি পানির ফোঁটায় ৭০০ রাকাত নফল নামাযের সওয়াব।
গোসলের পর দুই রাকাত নামায পড়তে হবে।
প্রতি রাকাতে আলহামদুর পর একবার আয়াতুল কুরছি, তিনবার সূরা কুলহুওল্লাহ পড়বেন।
*** ইশার নামাযের পর ১০ রাকাত নামায।
দুই রাকাত করে ১০ রাকাত নামায পড়বেন,প্রতি রাকাতে আলহামদুর পর ১১ বার সূরা কুলহুওল্লাহ পড়বেন।
*** এরপর ২ রাকাত নামায।
প্রতি রাকাতে আলহামদুর পর একবার আয়াতুল কুরছি এবং ১৫ বার সূরা কুলহুওল্লাহ পড়বেন। সালাম ফিরানোর পর ১০০ বার যেকোন দরুদ শরীফ পড়ে দো'আ করবেন।
*** এরপর ৮ রাকাত নামায।
এক নিয়তে ৪ রাকাত,এভাবে দুইবারে ৮ রাকাত পড়তে হবে। প্রতি রাকাতে আলহামদুর পর ১০ বার সূরা কুলহুওল্লাহ পড়বেন।
*** সাধারণের জন্য সবচেয়ে সহজ নিয়ম হলো: দুই রাকাতের নিয়ত করে নফল নামাজ আদায় করা।
- প্রতি রাকাতে আলহামদুর পর তিন বার সূরা ইখলাছ অর্থাৎ কুলহুওল্লাহ সূরা পাঠ করবেন।
*** যদি জানা থাকে ও সম্ভব হয়,তাহলে এ রাতে সলাতুত তাসবীহ নামাজ আদায় করে নিবেন। এ নামাজ জীবনে একবার হলেও পড়ার জন্য নবীজি ইরশাদ করেছেন।
(শবে বরাতে নামাজের নির্দিষ্ট কোন সংখ্যা নাই। যত ইচ্ছা/সম্ভব আদায় করবেন।)
*** ক্লান্তি ও অলসতা দূর করতে এবং মিশ্র ইবাদতের জন্য কিছুক্ষন পর পর দরুদ শরীফ,জিকির,দো'আ ও কুরআন তিলাওয়াত করবে। এরপর আবার কিছুক্ষন নামায পড়বেন।
🅾️ শবে বরাতের নিয়তে রোজা: যারা ৩টি রোজা রাখতে ইচ্ছুক, ১৪,১৫ ও ১৬ই শা'বান,এই তিন দিন রোজা রাখবেন। যারা ২টি রাখবেন, ১৪ ও ১৫ শা'বান এই দুইটি। আর শুধুমাত্র একটি রাখতে চাইলে শবে বরাতের রাতে সাহরী খেয়ে পরেরদিন ১৫ই শা'বান রোজা রাখবেন।🅾️
(যেহেতু সমস্ত নামাজ ও অন্যান্য ইবাদত নফল,তাই উপরে যা উল্লেখ করা হয়েছে শুধু যে তাই পড়তে হবে এরকম না। কেউ ইচ্ছা করলে অন্য কোন নিয়মেও ইবাদত করতে পারেন। এগুলো বিশেষ করে তাদের জন্য,যারা দ্বিধায় থাকেন কিভাবে আমল করতে হবে)।
🧿🧿🧿🧿🧿
কিছু দরুদ শরীফ, জিকির ও দো'আ
* বিছমিল্লাহির রহমানির রহিম - ১০০ বার।
* সূরা ইখলাছ - ২০০ বার।
* আল্লহুম্মা চ্বল্লি 'আলা ছাইয়িদিনা মুহাম্মাদিওঁ ও'আলা আলি ছাইয়িদিনা মুহাম্মাদ,ও বারিক ও ছাল্লিম - ১০০ বার ।
* আল্লহুম্মা চ্বল্লি 'আলা ছাইয়িদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ও'আলা আলিহী ওছাল্লিম - ৫০ বার।
* আল্লহুম্মা চ্বল্লি 'আলা ছাইয়িদিনা ও মাওলানা মুহাম্মাদিন 'আদাদা মা ফি 'ইলমিল্লাহি চ্বলাতাং দা ঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ - ৫০ বার।
* জাযাল্লহু 'আন্না মুহাম্মাদাম্মা হুয়া আহলুহু - ১০০ বার।
* ও চ্বল্লল্লহু 'আলা মুহাম্মাদিং কুল্লামা যাকা রহুয যা কিরুন,ও গফালা 'আন যিকরিহিল গফিলুন" - ৫০ বার।
* চ্বল্লল্লহু 'আলাইহি ওয়া ছাল্লাম - ৩০০ বার।
* লা ইলাহা ইল্লাল্লহ - ২০০ বার ।
* ইল্লাল্লহ - ২০০ বার ।
* আল্লহু - ২০০ বার ।
* ছুবহানাল্লহ - ১০০ বার ।
* আলহামদুলিল্লাহ- ১০০ বার ।
* ছুবহানাল্লহি ও বিহামদিহী - ১০০ বার।
* ছুবহানাল্লহি ওল হামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লহু ওল্লহু আকবার - ১০০ বার ।
* আছতাগফিরুল্লহা রব্বি মিং কুল্লি জাম্বিও ওআতুবু ইলাইহি লা হাওলা ওলা কুওওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। ১০০ বার।
* আছতাগফিরুল্লহাল 'আযিমাল্লাজি লা ইলাহা ইল্লা হুঅল হাইয়ুল ক্বইইউমু ও আতুবু ইলাইহি - ৩ বার ।
* আছতাগফিরুল্লহ - ১০০ বার।
* আল্লহুম্মাগফিরলি - ১০০ বার।
* লা হাওলা ওলা কুওওতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল 'আজিম - ১১ বার ।
* আল্লহুম্মা আজিরনী মিনান্নার - ৭ বার ।
* ইয়া মালিকু - ১০০ বার ।
* আল্লহুম্মাকফিনী বিহালালিকা 'আন হারোমিকা ও আগনিনী বিফাদ্বলিকা 'আম্মাং ছিওক - ১১ বার ।
* হাছবুনাল্লহু ওনি'নাল অকিল, নি'মাল মাওলা ওনি'মান্নাছির - ১১ বার
"ঈমানদার ব্যক্তি যদি একটি উত্তম কথা শুনে এবং সে অনুযায়ী আমল করে,তবে তার জন্য তা এক বছরের ইবাদত অপেক্ষা উত্তম। (আল-হাদীস)।
"প্রত্যেক আদম সন্তানই অপরাধী,আর উত্তম অপরাধী তারাই,যারা তাওবা করে।" (আল- হাদীস)।
🧿পরিশেষে, আমি অধম সহ সমস্ত মুসলিম মিল্লাতের জন্য দো'আ করবেন। আল্লাহ তা'আলা আমাদেরকে ক্ববুল করুন,আমিন।🧿
সংকলনেঃ
মুহাম্মাদ আবদুল কাদির মাহী

No comments