জোহরে দুই রাকাত নফল,জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে
হযরত উম্মে হাবীবা রদ্বিয়াল্লাহু আনহা বলেন,আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,যে ব্যক্তি যোহরের (ফরযের) পূর্বের চার রাকআত এবং যোহরের পরের চার (দুই রাকআত সুন্নাত ও দুই রাকআত নফল) রাকআত (নামাযের) হিফাযত করল(পড়বে)।আল্লাহ তায়ালা তার উপর ( জাহান্নামের) আগুন হারাম করে দেবেন।
(সুনানে নাসাঈ,হাদীস নং- ১৮১৭,পৃ২২০৭, মুসনাদে আহমদ,তিরমিযী,আবু দাউদ ও ইবনে মাযাহ শরীফ,মিশকাত শরীফ,হাদীস নং- ১০৯৯,পৃ:- ১৯৪)।
আল্লামা সৈয়্যদ তাহতাবী রহমাতুল্লাহি আলাইহি ফরমান যে," প্রকৃতপক্ষে তিনি জাহান্নামে প্রবেশই করবেন না।এবং তার গুনাহ সমূহ মিটিয়ে দেয়া হবে ও তার উপর (বান্দার হক্ব নষ্ট করার) যে সমস্ত দাবী দাওয়া রয়েছে আল্লাহ তায়ালা তার ঐ হকদার ব্যক্তিদেরকে নিজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট করে দিবেন। অথবা এটাই উদ্দেশ্য যে,তাকে এমন কাজের সামর্থ দান করবেন যার বদৌলতে তাকে শাস্তি প্রদান করা হবে না। আর আল্লামা শামী রহমাতুল্লাহি আলাইহি ফরমান যে,"তার জন্য সুসংবাদ হচ্ছে এই যে, সৌভাগ্যের ( অর্থাৎ ঈমানের উপর) তার মৃত্যু হবে,এবং সে জাহান্নামে প্রবেশ করবে না।( শামী,খন্ড - ২য়,পৃ:- ৪৫২,নামাযের আহকাম (হানাফী),পৃ:- ১৯৫)।

No comments