দরুদ শরীফের মহা ফজীলত

দরুদ শরীফ মহা ফজীলত দরুদ শরিফ ও দরুদ শরীফের ফজিলত নবীজির প্রতি দরুদ


হযরত রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন," যখন আল্লাহ পাকের কোন বান্দা আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করে,তখন তার মুখ থেকে দুরুদ শরীফ বের হওয়ার সঙ্গে সঙ্গে তা অনতিবিলম্বে জল -স্থল,পূর্ব - পশ্চিমের সকল পথ অতিক্রম করে থাকে, আর বলতে থাকে আমি অমুকের পুত্র অমুকের দুরুদ শরীফ। যা সে হযরত রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি পাঠ করেছে। যিনি আল্লাহ পাকের সমগ্রসৃষ্টি জগতের মাঝে সর্বোত্তম ব্যক্তি।তখন সমগ্র সৃষ্টি জগতের মাঝে কোন কিছুই বাকি থাকেনা, বরং সব কিছুই তার প্রতি দুরুদ প্রেরন করতে থাকে। আর সেই দুরুদ দ্বারা এমন একটি পাখি সৃষ্টি করা হয়,যার ৭০ হাজার ডানা থাকে,আর প্রতিটি ডানায় ৭০ হাজার পালক থাকে,আর প্রত্যেক পালকে ৭০ হাজার মাথা থাকে,আর প্রতিটি মাথায় ৭০ হাজার চেহারা থাকে,আর প্রত্যেকটি চেহারায় ৭০ হাজার মুখ থাকে,আর প্রত্যেকটি মুখে ৭০ হাজার জবান থাকে,আর প্রত্যেক জবান দ্বারা ৭০ হাজার ভাষায় আল্লাহ পাকের তাসবীহ পাঠ করতে থাকে,আর আল্লাহ পাক সে সমস্ত তাসবীহর সওয়াব লিপিবদ্ধ করেন সেই দুরুদ পাঠকের জন্য। ( দালায়েলুল খায়রাত,পৃ:- ১৪)।

No comments

Powered by Blogger.